২০০২ সালে গুজরাত হিংসায় প্রাণ হারিয়েছিলেন তৎকালীন কংগ্রেস সাংসদ এহসান জাফরি। পরবর্তীকালে সেই হিংসার ঘটনায় রাজনৈতিক নেতাদের যোগসাজশ নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াই চালিয়ে গিয়েছেন এহসানের স্ত্রী জাকিয়া। শনিবার আমেদাবাদে ৮৬ বছর বয়সে মৃত্যু হল সেই জাকিয়ার। তাঁর ছেলে তনবীর জাফরি বলেন, ‘এদিন সকালে প্রাতঃভ্রমণের পর আমার মা বোনের বাড়ি গিয়েছিলেন। সেখানে হঠাৎই অস্বস্তি বোধ করেন। তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হয়।



