Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রয়াত ভালুকার উপপ্রধান

প্রয়াত ভালুকার উপপ্রধান
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: প্রয়াত মালদহের হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পৌলমী সরকার সাহা (৩৯)। সোমবার ভোরে নিজ বাসভবনে তিনি মারা যান। পরিবার সূত্রে খবর, তাঁর হার্টের সমস্যা ছিল। এদিন হঠাত্ তাঁর মৃত্যু হয়। সকাল দশটায় গ্রাম পঞ্চায়েত ভবনে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধান মিনি আক্তারা খাতুন সহ অন্য সদস্যরা। গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ গোলাম মোর্তজা বলেন, তাঁর অকাল প্রয়াণে আমরা শোকাহত। তাঁর পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করছি।  তিনি ১৪০ নম্বর মহালদার পাড়া প্রাইমারি স্কুল বুথ থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত হন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ