Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রসূতির মৃত্যুতে চিকিত্সককে সাময়িক রক্ষাকবচ

প্রসূতির মৃত্যুতে চিকিত্সককে সাময়িক রক্ষাকবচ
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রসূতি মৃত্যুর ঘটনায় সাসপেন্ড হওয়া চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়কে সাময়িক রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট। ওই চিকিৎসকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিস। তবে চিকিৎসককে তদন্তে সহযোগিতাও করতে হবে, মঙ্গলবার জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 
Advertisement
প্রসূতি মৃত্যুর ঘটনায় মেদিনীপুর মেডিক্যাল কলেজের ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়। এই তালিকায় ছিলেন পল্লবী বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল অ্যানাস্থেসিয়া নিয়ে। যদিও তাঁর পাল্টা দাবি,  অ্যানাস্থেসিয়ার কারণে রোগীর মৃত্যু হয়নি। কোনও কারণ ছাড়াই তাঁকে সাসপেন্ড করা হয়েছে। পুলিসের তরফে এফআইআর দায়ের হতেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই এদিন এই নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে এই একই ঘটনায় প্রধান বিচারপতির এজলাসে যেহেতু জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, তাই সিঙ্গল বেঞ্চে  পল্লবীর দায়ের করা মামলা চলতে পারে কি না, তা জানতে মামলাটি আপাতত প্রধান বিচারপতির এজলাসে পাঠিয়েছেন বিচারপতি ঘোষ। 
Advertisement
সম্পর্কিত সংবাদ