Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পুরুষদের জন্য ইমামির নয়া ব্র্যান্ড

২০০৫ সালে বাজারে এসেছিল ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ ব্র্যান্ড। ২০ বছর পর তাকেই নতুন করে বাজারে আনছে ইমামি লিমিটেড, যার নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম’। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে বিপণন দূত হিসেবে এনেছে সংস্থা।

পুরুষদের জন্য ইমামির নয়া ব্র্যান্ড
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০০৫ সালে বাজারে এসেছিল ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ ব্র্যান্ড। ২০ বছর পর তাকেই নতুন করে বাজারে আনছে ইমামি লিমিটেড, যার নাম দেওয়া হয়েছে ‘স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম’। বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানকে বিপণন দূত হিসেবে এনেছে সংস্থা। ইমামি দাবি করেছে, গত ২০ বছরে পুরুষদের ত্বক ও স্বাস্থ্য সচেতনতা ও যত্নের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ব্র্যান্ড। সেই পরম্পরাকে কাজে লগিয়েই নতুন ব্র্যান্ডিং করা হয়েছে, যেখানে মূল কথা  ‘হর রোজ হ্যান্ডসাম কোড’। সংস্থার কর্তাদের দাবি, ত্বক, চুল ও চেহারাকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখাকে এখন অনেক বেশি গুরুত্ব দেন পুরুষরা। তাঁদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন করে সাজানো হয়েছে ব্র্যান্ডটিকে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ