Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরষায় ফুটবল প্রতিযোগিতার সূচনা

পুরষায় ফুটবল প্রতিযোগিতার সূচনা
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানকর: পুরষা অগ্রগামী যুব সংঘের পরিচালনায় শুক্রবার চ্যম্পিয়নস ট্রফি ফুটবল প্রতিযোগিতার সূচনা হল। এদিন বর্ধমান লোকো ফুটবল কোচিং সেন্টার মুখোমুখি হয় বালাজী একাদশের। যুব সংঘের পক্ষে শেখ ফিরোজ আহমেদ বলেন, এবারে প্রতিযোগিতা ৩৮ বছরে পদার্পণ করেছে। ৮টি দল অংশ নিয়েছে। প্রতিযোগিতার ফাইনাল হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে। এদিনের ম্যাচে বর্ধমান লোকো ফুটবল কোচিং সেন্টার ৬-০ গোলে জয়লাভ করে। দু’টি গোল দিয়ে ম্যাচের সেরা হয়েছেন মার্শাল মুর্মু।
Advertisement
সম্পর্কিত সংবাদ