সংবাদদাতা, রায়গঞ্জ: সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট প্রকল্পের মাধ্যমে কঠিন বর্জ্য পৃথকীকরণের জন্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের শিলান্যাস হল রায়গঞ্জের বন্দর শ্মশান এলাকায়। ন’কোটি ৭৩ লক্ষ টাকায় সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটি গড়ে তোলা হবে। এই বিষয়ে রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, পুরসভা জৈব ও অজৈব, দুই বর্জ্য পদার্থ বাড়ি বাড়ি সংগ্রহ করে। সেগুলো থেকে বর্জ্য পৃথকীকরণের করে বৈজ্ঞানিকভাবে ফের ব্যবহারের যোগ্য করে তোলা হবে। সেই ইউনিটের এদিন শিলান্যাস হল।



