নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার জেলার সমস্ত হাসপাতালগুলির মধ্যে মহারাজা জিতেন্দ্রনারায়ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগীর লাইন থাকে সর্বাধিক। আর এই কারণে জেলা স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে এমজেএন মেডিক্যালকে পুরস্কৃত করা হল। শনিবার চিলাপাতায় স্বাস্থ্যদপ্তরের একটি অনুষ্ঠানে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুকান্ত মজুমদার এমজেএন মেডিক্যাল কলেজের এমএসভিপি ডাঃ সৌরদীপ রায়ের হাতে এই পুরস্কার তুলে দেন।



