Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশাসনের উপস্থিতিতে বসল বিদ্যুতের খুঁটি

প্রশাসনের উপস্থিতিতে বসল বিদ্যুতের খুঁটি
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পূর্ব তালসুর গ্রামে জল জীবন মিশন প্রকল্পের জন্য বিদ্যুতের খুঁটি বসাতে বাধা দিচ্ছিল চাষিদের একাংশ। বৃহস্পতিবার ব্লক প্রশাসনের তদারকিতে সেখানে বসানো হল খুঁটি। এদিন হরিশ্চন্দ্রপুর থানার পুলিসের উপস্থিতিতে বিদ্যুৎ সংযোগ করা হয় সেখানে। বিডিও তাপসকুমার পাল বলেন, পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছিলেন গ্রামের বাসিন্দারা। জল প্রকল্প চালু হলে এলাকার দুই থেকে চার হাজার মানুষ পরিশ্রুত পানীয় জলের সুবিধা পাবেন। প্রশাসনের উপস্থিতিতে আজ এই সমস্যার সমাধান হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ