Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশাসনের নির্দেশ অমান্য করে বর্ধমানের উল্লাসে অবৈধ নির্মাণের অভিযোগ

প্রশাসনের নির্দেশ অমান্য করে বর্ধমানের উল্লাসে অবৈধ নির্মাণের অভিযোগ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রশাসনের নির্দেশ অমান্য করেই বর্ধমানের উল্লাস এলাকায় অবৈধ নির্মাণ হচ্ছে। জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের  কাছে শুক্রবার এমনই অভিযোগ জমা পড়েছে। কয়েক দিন আগে ওই অবৈধ নির্মাণটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্মাণকারীকে নোটিস পাঠানো হয়। তারপরও রাতের অন্ধকারে সেখানে কাজ করা হচ্ছে বলে অভিযোগ। সভাধিপতি বলেন, ওই নির্মাণকারীর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। বেশ কিছুদিন আগেই অবৈধ নির্মাণ নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে। তা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও কোন সাহসে সে আবার নির্মাণ করছে তা দেখা হচ্ছে। জেলা পরিষদের জায়গায় কোনওভাবেই অবৈধ নির্মাণ করা যাবে না। অন্য কোথাও নিয়ম না মেনে নির্মাণ হলে একই রকম ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অবৈধ নির্মাণ আটকাতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসক আয়েশা রানি এ বিএলএলআরওদের সঙ্গে বৈঠক করেন। তিনি নির্দেশ দিয়ে জানিয়েছেন, কোথাও অবৈধ নির্মাণ বা পুকুর ভরাট হলে কঠোর পদক্ষেপ নিতে হবে। জমি হাঙর বা অবৈধ নির্মাণকারীদের কোনওভাবেই রেয়াত করা যাবে না। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ