Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রশাসনিক বৈঠক

প্রশাসনিক বৈঠক
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শনিবার কোচবিহারে অনুষ্ঠিত হল নার্কোটিক্স কো-অর্ডিনেশন মিটিং। মাদক রুখতে জেলা প্রশাসন, পুলিস, বিএসএফের তিনটি সেক্টর গোপালপুর, কোচবিহার ও রানিনগরের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, স্বাস্থ্য আধিকারিক, কৃষি আধিকারিক, জেলা বিদ্যালয় পরিদর্শক সহ বিভিন্ন স্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। 
Advertisement
জেলাশাসকের দপ্তরের কনফারেন্স কক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন পুলিস সুপার দ্যুতিমান ভট্টাচার্য। কিছুদিন ধরেই কোচবিহারে পপি, গাঁজা নষ্টের অভিযান চালাচ্ছে পুলিস। সেই সমস্ত পরিসংখ্যানও এদিনের বৈঠকে তুলে ধরা হয়।
সম্পর্কিত সংবাদ