সংবাদদাতা, জঙ্গিপুর: পারিশ্রমিকের টাকা দেওয়ার নামে ডেকে ধারালো অস্ত্র দিয়ে যুবককে খুনের চেষ্টা করেছে পড়শি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল ফরাক্কা থানার ভালুকিতে। আক্রান্ত পিন্টু শেখ ওই থানারই গোহালবাড়ি জোড়পুকুড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিস এক অভিযুক্তকে আটক করলেও বাকিরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিস জানিয়েছে, পুরনো বিবাদকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। তদন্ত শুরু হয়েছে।
Advertisement
আক্রান্তের পরিবারের অভিযোগ, অভিযুক্ত মিঠু শেখের বাড়িতে শৌচাগার তৈরির কাজ করেছিলেন পিন্টু। মিঠু তাঁকে বলেছিল, কাজের টাকা পরে দেবে। রবিবার সন্ধ্যায় সে পিন্টুকে ফোন করে টাকা নেওয়ার জন্য ভালুকি জলট্যাঙ্কির মোড়ে ডাকে। পিন্টু এক বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে যান। সেখানে আগে থেকেই মিঠু আটজনের দল নিয়ে হাজির ছিল। পিন্টু যাওয়া মাত্রই তাঁকে পিছন থেকে ধরে গলায় ছুরি চালিয়ে দেয়। তাঁর পেটেও ছুরি মারে। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পিন্টুর চিৎকারে স্থানীয়রা এলে মিঠু ও তার দলবল পালিয়ে যায়।
স্থানীয়রা পিন্টুকে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাঁকে মালদা মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭২ঘণ্টা পার না হলে পিন্টু বিপন্মুক্ত কিনা বলা যাবে না। পিন্টুর সঙ্গী মোতাব্বর শেখ বলেন, যাওয়ামাত্রই ওরা কয়েকজন চাকু বের করে পিন্টুর গলায় ধরে। প্রথমে ইয়ার্কি ভেবেছিলাম। কিন্তু পরে অশ্রাব্য গালাগালি করে চাকু চালিয়ে দেয়। আমাকেও মারতে এসেছিল। আমি ওদের ধাক্কা দিয়ে পালিয়ে আসি। হয়তো ওদের পিন্টুর উপর কোনও আক্রোশ ছিল। আক্রান্তের শ্যালিকা বারাদা বিবি বলেন, টাকা দেওয়ার নাম করে ডেকে কুপিয়েছে। খুনেরই পরিকল্পনা করেছিল। পুলিস ওদের শাস্তি দিক।