সংবাদদাতা, পতিরাম: চলতি মাসে এখনও পারিশ্রামিক মেলেনি বালুরঘাট পুরসভার অস্থায়ী সাফাই কর্মীদের। কেউ পুরো মাসের পাননি। আবার কেউ ২৬ দিন কাজ করলেও ১০-১৪ দিনের পারিশ্রামিক পেয়েছেন। এমন শতাধিক কর্মী অনিয়মিত ও অনির্দিষ্টভাবে পারিশ্রামিক না পেয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। এনিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাই বকেয়া পারিশ্রামিক সহ গতমাসের পুরো পারিশ্রামিক দাবি তুলেছেন।
Advertisement
পুরসভা সূত্রে খবর, অস্থায়ী সাফাই কর্মীদের হাজিরার জন্য নভেম্বর মাস থেকে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে। সেখানে অনেকেই বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি নিশ্চিত করতে পারেনি। যার ফলেই এই সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই সমস্যা মিটে যাবে। এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, নভেম্বর মাসে বায়োমেট্রিক মাধ্যমে উপস্থিতি দেওয়া শুরু হয়েছে। মূলত স্বচ্ছতার সঙ্গে পুর নাগরিকদের পরিষেবা দিতে বায়োমেট্রিক পরিষেবা চালু করা হয়েছে। আসলে অনেকেই কাজ করলেও বায়োমেট্রিক মাধ্যমে উপস্থিতি দেননি বলে এই সমস্যা হয়েছে।
পুরসভার অস্থায়ী সাফাই কর্মী স্বপন বাসফোর বলেন, আমরা ২৬ দিন কাজ করলেও অনেকের ১০-১৪ দিনের বেতন ঢুকেছে। আবার পুরো বেতন ঢোকেনি। আমরা তো বায়োমেট্রিক মাধ্যমে উপস্থিতি দিয়েছি। তবু অনেকের ঠিকমতো পারিশ্রমিক ঢোকেনি। চেয়ারম্যানের সঙ্গে দেখা করলাম। তিনি আশ্বাস দিয়েছেন।