Bartaman Logo
১০ জুন, ২০২৬

প্রশ্নের মুখে ১৪৫ ওষুধের মান

প্রশ্নের মুখে ১৪৫ ওষুধের মান
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি, ১ মার্চ: কোনওটি হাইপারটেনশনের ওষুধ। কোনওটি আবার ব্যবহার করা হয় অ্যালার্জি বা বোমি বোমি ভাবের মতো সমস্যায়। গত জানুয়ারি মাসে গুণমান যাচাইয়ের পরীক্ষায় পাশ করতে পারল না এমন ১৪৫টি ওষুধ। শনিবার সেই তালিকা প্রকাশ করেছে সেন্ট্রাই ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)।
Advertisement
সরসাররি তথ্য অনুযায়ী, যে ১৪৫টি ওষুধের মান নিয়ে প্রশ্ন উঠেছে তার মধ্যে ৫২টি পরীক্ষা করা হয়েছিল সেন্ট্রাল ড্রাগ ল্যাবে। এগুলির অধিকাংশই আবার উৎপাদন করা হয়েছে গুজরাতের আমেদাবাদ ও ভদোদরা, হিমাচলপ্রদেশের বাড্ডি, মহারাষ্ট্রের তারাপুর, পুদুচেরি এবং উত্তরাখণ্ডের হরিদ্বার ও রুরকিতে। বাকি যে ৯৩টি ওষুধের মান নিয়ে প্রশ্ন উঠেছে সেগুলির রাজ্য ড্রাগ ল্যাব পরীক্ষা হয়েছিল বলে জানা গিয়েছে।
এই তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে যে, যে ওষুধগুলি মানের পরীক্ষায় ফেল করেছে তার নির্দিষ্ট ব্যাচ সরকারি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ফলে বাজারে অন্য যে সমস্ত ওষুধ আছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
Advertisement
সম্পর্কিত সংবাদ