Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরশুড়ায় বালি পাচারের অভিযোগে ধৃত ট্রাক্টর চালক

পুরশুড়ায় বালি পাচারের অভিযোগে ধৃত ট্রাক্টর চালক
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আরামবাগ: নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচারের অভিযোগে এক ট্রাক্টর চালককে গ্রেপ্তার করেছে পুরশুড়া থানার পুলিস। আটক করা হয়েছে ট্রাক্টরটি। ধৃতের নাম দেবাশিস বাগ। বাড়ি মাধবডিহি থানা এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় তাকে পুরশুড়ার সোঁয়ালুক গ্রামের মুণ্ডেশ্বরী নদীর চর থেকে গ্রেপ্তার করা হয়। ওইদিন সন্ধ্যায় মুণ্ডেশ্বরী নদীর চর থেকে বালি তুলে ট্রাক্টরে বোঝাই করা হচ্ছিল। ঘটনার খবর পেয়ে পুলিস হানা দেয়। সেখানে দেবাশিসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে বালি তোলার বৈধ চালান দেখাতে বলা হয়। তা দেখাতে না পারায় দেবাশিসকে গ্রেপ্তার করা হয়। ট্রাক্টরটি আটক করেছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ