Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরশুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  

পুরশুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সুশীল কামিল্যা (৬০)। বাড়ি পুরশুড়ার আঁকড়ি এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন সুশীলবাবু নিজের আলু জমিতে পাম্পের সাহায্যে জল দিচ্ছিলেন। সেইসময় তিনি কোনওভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে পুরশুড়া ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ