কোলাপুর: প্রসাদ খেয়ে বিষক্রিয়া। অসুস্থ কমপক্ষে সাড়ে চারশো বাসিন্দা। তাঁদের মধ্যে ৫০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মহারাষ্ট্রের কোলাপুর জেলার শিবনাকওয়াড়ি গ্রামের এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিস ও স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার শিবনাকওয়াড়ি গ্রামে মেলা বসেছিল। সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। সেখানে প্রসাদ হিসেবে ক্ষীর দেওয়া হচ্ছিল সবাইকে। সেই ক্ষীর খাওয়ার কিছুক্ষণের মধ্যে তাঁদের পেটের সমস্যা শুরু হয়।



