সংবাদদাতা, পতিরাম: মঙ্গলবার বালুরঘাট পুরসভার স্যানিটারি বিভাগে একগুচ্ছ প্রকল্পের সূচনা হল। ২৫টি ওয়ার্ডের জন্য নতুন ২৫টি ই-গার্বেজ ভ্যান, পুজোর সামগ্রী বহনকারী পাঁচটি ভ্যান, জঞ্জাল একত্রিত করার ১০০টি হ্যান্ড ট্রলি, হাজার গ্যালনের পাঁচটি ওয়াটার ট্যাঙ্কার এবং বড় ভারী জিনিসপত্র সরানোর হাইড্রা ক্রেন চালু করল পুরসভা। ওই নতুন যন্ত্রপাতি ও যানবাহনের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, স্যানিটারি বিভাগের এমসিআইসি মহেশ পারেখ সহ অন্যান্যরা। ওই প্রকল্পগুলির জন্য ১ কোটি ৩০ লক্ষ টাকা খরচ করা হয়েছে। শহরকে আরও সুন্দর ও স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ বলে পুরসভা জানিয়েছে।
Advertisement
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, শহরকে সুন্দর ও স্বচ্ছ রাখতে নানা ধরনের কাজ চলছে। শহরে আরও ২৫টি ই-গার্বেজ ভ্যান নামানো হচ্ছে। শহরের বাড়ি বাড়ি থেকে পুজোর সামগ্রী সংগ্রহকারী আরও পাঁচটি ই-গার্বেজ ভ্যান এদিন থেকে নামান হল। এছাড়াও হাইড্রা ক্রেন, হ্যান্ড ট্রলি, ওয়াটার ট্যাঙ্ক সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করা হল। সব মিলিয়ে ১ কোটি ৩০ লক্ষ টাকা খরচ হয়েছে। এখন থেকে শহরের পরিষেবা আরও ভালো থাকবে।
ওই দপ্তরের এমসিআইসি মহেশ পারেখ বলেন, শহরের আবর্জনা ও জঞ্জাল সাফাইয়ের জন্য পরিকাঠামা আরও উন্নত করা হল। শহরের যে জায়গাগুলিতে আবর্জনা সাফাইয়ের সমস্যা ছিল, তা আর হবে না। তবে বেশকিছু ক্ষেত্রে অভিযোগ আসছে, অনেকেই বাড়ির সামনে আবর্জনা ফেলছেন। সেক্ষেত্রে এবার আমরা জরিমানার ব্যবস্থা করব।
পুরসভা সূত্রে খবর, শহরের ২৫টি ওয়ার্ডে প্রত্যেকদিন বাড়ি বাড়ি গার্বেজ ভ্যান যায়। সেই ভ্যানেই আবর্জনা তুলে তা সংশ্লিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। পচনশীল ও অপচনশীল বর্জ্য প্রথম থেকে আলাদা করে নিয়ে যাওয়া হয়। ওই গার্বেজ ভ্যানগুলির বেশকিছু খারাপ হয়েছিল। ফলে পুরসভার তরফে নতুন করে আরও ৩০টি ই-গার্বেজ ভ্যান আনা হয়েছে। তারমধ্যে পাঁচটি ফুল ও বেলপাতা সংগ্রহের কাজে লাগানো হচ্ছে। শুধু তাই নয়, আরও ১০০টি হ্যান্ড ট্রলি কাজে লাগানো হচ্ছে। এদিকে বালুরঘাট পুরসভার এই প্রথম এক হাজার গ্যালনের ওয়াটার ট্যাঙ্ক আনা হয়েছে। যা শহরের নানা কাজে লাগবে। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগ কিংবা শহরের যে কোনও রকমের ভারী কাজের জন্য একটি বিরাট হাইড্রা আনা হয়েছে। ওই হাইড্রা ক্রেন দিয়ে দুর্গাপুজোর বিসর্জনের সময় নদী থেকে কাঠামো তোলার কাজ করা হবে।