Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার অডিটোরিয়ামের ভাড়া বৃদ্ধি, নাট্য উৎসব বাতিল করল কান্দির নাট্যদল

পুরসভার অডিটোরিয়ামের ভাড়া বৃদ্ধি, নাট্য উৎসব বাতিল করল কান্দির নাট্যদল
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কান্দি: কান্দি পুরসভা পরিচালিত অডিটোরিয়ামের ভাড়া পাঁচগুন বৃদ্ধি। ফলে এবছরের নাট্য উৎসব বাতিল করল কান্দির নাট্য সংস্থা ‘ঝড়’। যদিও পুরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক বলেন, একটু ভূল বোঝাবুঝির জেরেই এমন ঘটনা ঘটেছে। ভাড়া বৃদ্ধি পাঁচগুন নয়। ৭০০ টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে। এই কথা নাট্য সংস্থাকে জানিয়েও দেওয়া হয়েছে।
Advertisement
প্রসঙ্গত, প্রতিবছর ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওই নাট্যোগোষ্ঠীর পরিচালনায় সারা বাংলা নাট্য উৎসব হয়ে থাকে। যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা ছাড়াও অন্যান্য রাষ্ট্রের নাট্যদলও অংশ নেয়। ওই নাট্য সংস্থা সূত্রে জানান হয়েছে, এবছরও নাট্য উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু কান্দির রামেন্দ্রসুন্দর অডিটোরিয়াম বুক করতে গিয়েই সমস্যা দাঁড়ায়। নাট্য সংস্থার সম্পাদক পঞ্চানন দাস বলেন, নাট্য উৎসবের জন্য অডিটোরিয়াম বুক করতে গেলে আমাদের প্রতিদিনের ভাড়া ৩৫০০ টাকা বলা হয়। অথচ অন্যবছর গুলিতে প্রতিশ্রুতি মত মাত্র ৭০০ টাকা নেওয়া হত। এনিয়ে আমরা পুরসভার চেয়ারম্যানের কাছেও দরবার করেছি। কিন্তু কোনও উত্তর পাইনি। তাই চাঁদা তুলে এত ভাড়া দিয়ে নাট্য উৎসব করা সম্ভব নয়। শনিবার রাতে এবছরের জন্য নাট্য উৎসব বাতিল করা হয়েছে।
এদিকে এই ঘটনায় স্থানীয় রাখালিয়া নাট্য গোষ্ঠীর সদস্য শ্রীকান্ত দাস বলেন, আমরা হতাশ। কান্দির কোরাস নাট্য গোষ্ঠীর সহকারি সভাপতি আশিস পাত্র বলেন, প্রতিবছর ১৬ থেকে ১৯ জানুয়ারি আমরাও নাট্য উৎসব করে থাকি। কিন্তু ভাড়া বৃদ্ধির কারণে অডিটোরিয়ামে নাট্য উৎসব হচ্ছে না। বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ