Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরসভার চেক জালিয়াতিতে কলকাতার মুচিপাড়া থেকে গ্রেপ্তার ২

পুরসভার চেক জালিয়াতিতে কলকাতার মুচিপাড়া থেকে গ্রেপ্তার ২
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: বালুরঘাট পুরসভার চেক জালিয়াতি কাণ্ডে কলকাতার মুচিপাড়া থেকে গ্রেপ্তার হল দু’জন। তাদের মধ্যে একজন মহম্মদ ইশাক খানের সই ছিল জাল চেকে। তার অ্যাকাউন্টেই পুরসভার সাড়ে ১৪ লক্ষ টাকা ঢুকেছে বলে পুলিস সূত্রে খবর। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ওয়াসিম আক্রাম নামে চক্রের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিস। সোমবার বালুরঘাট থানার তদন্তকারী অফিসাররা মুচিপাড়া থানায় গিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করেন। প্রয়োজনে তাদের 
Advertisement
বালুরঘাটে আনা হতে পারে বলে পুলিস জানিয়েছে। ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন, যে ব্যাঙ্কের মাধ্যমে জাল চেক দিয়ে টাকা তোলা হয়, তারাও অভিযোগ দায়ের করেছিল মুচিপাড়া থানায়। তার ভিত্তিতেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মুচিপাড়া থানার অন্তর্গত যে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে টাকা তোলা হয়েছিল, সেখানকার কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে খোঁজ শুরু করে পুলিস।  জানা যায়, সাড়ে ১৪ লক্ষ টাকা তোলার পর ইশাক আরও তিনটি চেক নিয়ে একটি ব্রাঞ্চে টাকা তুলতে যায়। কর্মীদের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিসকে। 
ধৃতরা বালুরঘাট পুরসভার পাশাপাশি আরও অনেক জায়গার চেক জাল করে টাকা তুলেছে বলে মনে করছে পুলিস। এদিকে বালুরঘাট পুরসভার তিনটি চেকের নম্বর, সই, সিল কীভাবে কোথা থেকে জাল করা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্ক বা পুরসভার কেউ ধৃতদের কোনও তথ্য দিয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ