সংবাদদাতা, ফালাকাটা: শুক্রবার সকালে এক প্রৌঢ়ের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফালাকাটা ব্লকের দলগাঁও গ্রামপঞ্চায়েতের দলমণি ডিভিশন এলাকায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে দেহটি দেখতে পান। পরে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিস ও বনদপ্তরের কর্মীরা এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিস জানিয়েছে, মৃতের নাম রাজেন হেমরম (৫০)। স্থানীয়দের অনুমান, ওই প্রৌঢ়ের হাতির আক্রমণে মৃত্যু হয়েছে। দলগাঁও রেঞ্জ ও পুলিস জানিয়েছে, ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে



