মণিপুরে বিক্ষোভ, জখম ৩ ছাত্র! উঠল ‘নো এনআরসি, নো সেন্সাস’ স্লোগান
  • ১৭ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, ইম্ফল: মণিপুরে জনগণনাকে কেন্দ্র করে বিক্ষোভ ‘ক্যাম্পেইন ফর জাস্টিস অ্যান্ড ফেয়ার ডিলিমিটেশন’ নামে ছাত্র সংগঠনের। জনগণনা স্থগিত রাখার দাবিতে রবিবার ইম্ফল ইস্টের মণিপুরের সেন্সাস অপারেশনস ডিরেক্টরেট অফিসের সামনে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাদের দাবি, রাজ্যে এনআরসি-র কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত জনগণনা স্থগিত রাখতে হবে। এদিন ‘নো এনআরসি, নো সেন্সাস’ স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। একসময় তারা দপ্তরের তালা ঝুলানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে তিনজন বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এক বিক্ষোভকারী জানান, জনগণনা স্থগিত রেখে এনআরসি-র কাজ সম্পন্ন করার দাবিতে যতক্ষণ না সরকার সম্মতি জানাবে ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। তাঁদের দাবি, অবৈধ অনুপ্রবেশকারীদের প্রথমে চিহ্নিত না করে জনগণনা করা হলে জনসংখ্যা সংক্রান্ত তথ্য সঠিক আসবে না। বিক্ষোভকারীদের বক্তব্য, জনগণনা স্থগিত রাখার দাবি মেনে নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে।

Advertisement