Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

গাজায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের আর্জি প্যালেস্তিনীয়দের

‘হামাস দেশ ছাড়ো’, ‘হামাস জঙ্গি পালিয়ে যাও’—গাজার রাস্তায় শতাধিক প্যালেস্তিনীয়র মুখে এমনই স্লোগান। ইজরায়েল-গাজা যুদ্ধ বিরতি চুক্তির দু’মাস পর সপ্তাহখানেক আগে ফের গাজা ভূখণ্ডে হামলা শুরু করে ইজরায়েল।

গাজায় হামাসের বিরুদ্ধে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের আর্জি প্যালেস্তিনীয়দের
  • ২৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গাজা: ‘হামাস দেশ ছাড়ো’, ‘হামাস জঙ্গি পালিয়ে যাও’—গাজার রাস্তায় শতাধিক প্যালেস্তিনীয়র মুখে এমনই স্লোগান। ইজরায়েল-গাজা যুদ্ধ বিরতি চুক্তির দু’মাস পর সপ্তাহখানেক আগে ফের গাজা ভূখণ্ডে হামলা শুরু করে ইজরায়েল। সেই হামলায় বহু সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। এবার যুদ্ধ থেকে বাঁচতে হামাসের বিরুদ্ধেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাল প্যালেস্তিনীয়রা। গাজা স্ট্রিপের উত্তর প্রান্তের বেইত লাহিয়া এলাকায় ওই মিছিলের ভিডিও সামনে এসেছে।  হামাসের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি বহু মানুষের হাতে ছিল ‘যুদ্ধ থামান’, ‘আমরা শান্তিতে বাঁচতে চাই’ লেখা পোস্টারও। 

Advertisement

সংবাদমাধ্যমের রিপোর্টে  জানা যাচ্ছে, বিক্ষোভকারীদের মিছিলে বাধা দেয় হামাসের সশস্ত্র সদস্যরা।  সাধারণ মানুষকে মারধরও করা হয়। তবে তাতেও তাঁরা পিছপা হননি। মহম্মদ নামে এক প্রতিবাদী বলেন, ‘আমি জানি না যে, কে এই সমাবেশের আয়োজন করেছেন। তবে আমি এর পক্ষে। সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আমি এই মিছিলে অংশ নিয়েছি। অনেক যুদ্ধ হয়েছে। এবার শান্তি চাই।’ মাজদি নামে আরও এক বিক্ষোভকারী বলছেন, ‘মানুষ ক্লান্ত হয়ে পড়েছেন। এর শেষ দরকার।’ অন্য একটি ভিডিও ফুটেজে গাজা শহরের পশ্চিম প্রান্তেও বিক্ষোভ নজরে পড়েছে। সেখানে প্রতিবাদীরা প্রকাশ্যে আগুন জ্বালিয়ে যুদ্ধ বন্ধের দাবি জানান। তাঁদের মুখে স্লোগান ছিল ‘আমরা এবার শান্তিতে থাকতে চাই।’ শহরের নানা প্রান্তেই স্থানীয়দের হামাসের বিরুদ্ধে পথে নামতে দেখা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ