Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শ্রীরামপুরে শ্রমজীবী হাসপাতালে হামলার প্রতিবাদে আজ মিছিল

শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে পরিকল্পিত হামলার ঘটনার নিন্দা করল বামেরা। শনিবার আরএসপি এবং সিপিআই হাসপাতাল পরিদর্শনে যায়।

শ্রীরামপুরে শ্রমজীবী হাসপাতালে হামলার প্রতিবাদে আজ মিছিল
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে পরিকল্পিত হামলার ঘটনার নিন্দা করল বামেরা। শনিবার আরএসপি এবং সিপিআই হাসপাতাল পরিদর্শনে যায়। তাঁদের দাবি, গণ উদ্যোগের হাসপাতাল বলে এক শ্রেণির মানুষের প্রতিহিংসার শিকার হচ্ছে শ্রমজীবী। প্রসঙ্গত হামলার ঘটনায় বিজেপির এক নেতার সক্রিয় মদতের অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে হামলার পর তৃণমূল, বামদলগুলি সহ নাগরিকরা প্রতিবাদ জানান। কিন্তু বিজেপি শনিবার পর্যন্ত এই ঘটনার প্রতিবাদ করেনি। সমবেদনাও জানায়নি। 

Advertisement

হাসপাতালের পরিচালন সমিতির অন্যতম কর্তা গৌতম সরকার বলেন, রবিবার নাগরিকদের প্রতিবাদ মিছিল হবে। আমরা হতবাক যে, দুষ্কৃতীরা এখনও ধরা পড়েনি। শ্রীরামপুর থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ