Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

জাহাঙ্গিরের মুক্তির দাবিতে বিক্ষোভ

সোমবারের পর মঙ্গলবারও তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা।

জাহাঙ্গিরের মুক্তির দাবিতে বিক্ষোভ
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবারের পর মঙ্গলবারও তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে ছেড়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা। সঙ্গে বেশ কিছু যুবক, বৃদ্ধ যোগ দিয়েছিলেন আন্দোলনে। কিন্তু সেই বিক্ষোভ বেশিক্ষণ টিকল না। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে ফাঁকা হল এলাকা। অনেকে ভয়ে রাস্তার পাশে পুকুরে ঝাঁপ দিলেন। যদিও কাদের নেতৃত্বে এই আন্দোলন সেটা স্পষ্ট নয়। এদিনের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। দুপুরে ফলতা থানার মল্লিকপুর এলাকায় প্রচুর মহিলা পুরুষ জড়ো হয়েছিলেন। তাঁদের দাবি, জাহাঙ্গিরের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাই তাঁকে ছেড়ে দিতে হবে। এই দাবি করে রাস্তা অবরোধ শুরু হয়। সেই ছবি ধরা পড়ে রাস্তার ধারে একটি সিসি ক্যামেরায়। সেটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় চারদিকে। অবরোধ তুলতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। কিন্তু লাভ হয়নি। উলটে আগ্রাসী মনোভাব দেখাতে শুরু করে মহিলাদের একটা বড়ো অংশ। পরিস্থিতি বেগতিক বুঝে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা লাঠিচার্জ শুরু করে। তাতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। রাস্তার ধারে জলাশয়ে ঝাঁপ দেন অনেকে। বিজেপির দাবি, জাহাঙ্গির কোনো আত্মীয়ের নেতৃত্বে পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ