নিজস্ব প্রতিনিধি, বারাসত: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারি ও অপসারণের দাবিতে শনিবার বিকালে বিক্ষোভ, অবরোধ কর্মসূচি করে উত্তর ২৪ পরগনা জেলার কংগ্রেস নেতৃত্ব। বারাসতের প্রাণকেন্দ্র কলোনি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। জেলা সভাপতি শিবমাল্য বসুর নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী জাতীয় সড়কে বসে অবরোধ, বিক্ষোভ দেখান।



