Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা মেরামতির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

রাস্তা মেরামতির দাবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ
  • ৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। মেরামতির দাবিতে সেই রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালি দু’নম্বর ব্লকে। মণিপুর গ্রাম পঞ্চায়েত থেকে তুষখালি পর্যন্ত প্রায় ন’কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ। বহুবার স্থানীয় প্রশাসন থেকে বিডিও অফিসে জানিয়েও কোনও কাজ হয়নি। তাই বাধ্য হয়ে এদিন সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান।

Advertisement

তাঁদের দাবি, এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ। এমনকী রাতে কোনও অ্যাম্বুলেন্স এই রাস্তা দিয়ে যেতে চায় না। এছাড়া একাধিক স্কুল আছে এই রাস্তা পাশে। সেই স্কুলগুলিতে যেতে ছাত্র-ছাত্রীদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। কথাগুলি লিখিতভাবে প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হয়েছে। কিন্তু কোনও কাজ না হওয়ায় বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।
এলাকার এক বাসিন্দা কণিকা মণ্ডল বলেন, আমরা বহুবার বিষয়টি পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। সুন্দরবন লাগোয়া এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শহরে যেতে গেলে এই রাস্তা দিয়েই যেতে হয়। কিন্তু বেহাল দশার জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এলাকার বাসিন্দারা। আমরা চাই, দ্রুত রাস্তা মেরামতি করে দিক প্রশাসন। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই বিষয়ে সন্দেশখালি ২-এর বিডিও অরুণ সামন্ত বলেন, ওই রাস্তা আমরা নতুনভাবে করব বলে ঠিক হয়েছে। খুব দ্রুত রাস্তাটির কাজ শুরু হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ