Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বকেয়া মজুরির দাবি নিয়ে কাঁকসার কারখানায় বিক্ষোভ

বকেয়া মজুরি মেটানো এবং পুনরায় কাজে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার কাঁকসার জাঠগড়িয়া এলাকায় একটি পেপার মিলের সামনে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন।

বকেয়া মজুরির দাবি নিয়ে  কাঁকসার কারখানায় বিক্ষোভ
  • ২৩ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মানকর: বকেয়া মজুরি মেটানো এবং পুনরায় কাজে নেওয়ার দাবিতে বৃহস্পতিবার কাঁকসার জাঠগড়িয়া এলাকায় একটি পেপার মিলের সামনে শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, প্রায় আড়াই মাস ধরে মজুরি দেওয়া হয়নি। বহুবার কর্তৃপক্ষকে আবেদন করেও কোনও লাভ হচ্ছে না। তাই এদিন সকালে বকেয়া মজুরির দাবিতে কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। কারখানার আধিকারিকরা ভিতরে প্রবেশ করতে গেলে উত্তেজনা ছড়ায়।

Advertisement

বিক্ষোভকারী শ্রমিক সত্যজিৎ চট্টোপাধ্যায়, বিকাশ রুইদাস বলেন, আমরা আগে যে ঠিকাদারের অধীনে কাজ করতাম তিনি এখন কোম্পানিতে নেই। ওই ঠিকাদার চলে যাওয়ার পর আমাদের বলা হয়েছিল কাজ চালিয়ে যেতে। বেতন নিয়ে সমস্যা হবে না। কারখানা যেন বন্ধ না হয়। সেই কথাকে মান্যতা দিয়ে আমরা কাজ চালিয়েছি। কিন্তু, পুরনো বেতন এবং পরে নতুন ঠিকাদারের অধীনে কাজ করছি, সেই বেতন দেওয়া হচ্ছে না।

এদিন বিক্ষোভের জেরে আধিকারিকদের গাড়ি কারখানার গেটে আটকে যায়। কারখানার নিরাপত্তারক্ষী সহ আধিকারিকদের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের ব্যাপক বচসা হয়। প্রায় এক ঘণ্টা বিক্ষোভ চলার পর এদিন আধিকারিকদের সঙ্গে বিক্ষুব্ধরা বৈঠকে বসেন। বৈঠকের পর শ্রমিকরা জানান, নতুন ঠিকাদারদের অধীনে কাজের টাকা আমাদের দেওয়া হবে বলা হয়েছে। পুরনো ঠিকাদারের অধীনের কাজের টাকা নিয়ে তাঁরা সময় চেয়েছেন। বকেয়া বেতন না পেলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হাঁটবেন বলে শ্রমিকরা জানিয়েছেন। এবিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ