Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ

ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ
  • ১৮ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগে আসানসোল জেলা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার দুপুরে এনিয়ে হাসপাতাল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। রোগীর আত্মীয়-পরিজনরা হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে এসিপি বিশ্বজিৎ নস্করের নেতৃত্বে বিশাল পুলিসবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। মৃতের নাম মঙ্গল হেমব্রম(১২)। তার বাড়ি আসানসোল উত্তর থানার পাঁচগেছিয়ায়। সে দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলপড়ুয়া গত শুক্রবার পেটে ব্যথা নিয়ে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়। এদিন তার মৃত্যু হয়। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতালে সঠিক চিকিৎসা হয়নি। তাঁরা চাকরি ও ক্ষতিপূরণের দাবি করতে থাকেন। এদিন স্থানীয় আদিবাসী পড়ুয়ার মৃত্যুতে হাসপাতাল চত্বরে ব্যাপক ভিড় জমে যায়। রোগীর আত্মীয় মামণি মুর্মু বলেন, মঙ্গল হেঁটে হাসপাতালে আসে। ভুল চিকিৎসার জন্য ওর মৃত্যু হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রোগীর অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়েছিল। কেন রোগী মারা গেল, তা পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ