Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন নৈহাটিতে

স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বুধবার নৈহাটিতে বিদ্যুৎ দপ্তর অভিযান করল সিপিএম। এদিন নৈহাটির বরদা ব্রিজের দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিল করে সিপিএমের কর্মীরা গোয়ালাফটকে ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিসের কাছে যান।

স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলন নৈহাটিতে
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বুধবার নৈহাটিতে বিদ্যুৎ দপ্তর অভিযান করল সিপিএম। এদিন নৈহাটির বরদা ব্রিজের দলীয় কার্যালয়ের কাছ থেকে মিছিল করে সিপিএমের কর্মীরা গোয়ালাফটকে ডিভিশনাল ইঞ্জিনিয়ার অফিসের কাছে যান। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে স্মারকলিপি জমা দেন। কর্মসূচিতে যোগ দিয়ে সিটু নেত্রী গার্গি চট্টোপাধ্যায় বলেন, জনবিরোধী স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে তাঁরা রাজ্যজুড়ে আন্দোলন করছেন। আগে বিল দেখে গ্রাহকরা ইলেকট্রিক বিল জমা করতেন। স্মার্ট মিটারের ক্ষেত্রে আগে রিচার্জ করতে হবে। এতে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হবেন। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ