Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

মিলনের রক্ষাকবচ খারিজ, জামিনও অধরা! হাসিরানির হলফনামা মামলায় রায়দান স্থগিত

একদিকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ এবং জামিন মামলা! অন্যদিকে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনি হলফনামা নিয়ে দায়ের করা কংগ্রেসের মামলা! সব মিলিয়ে শুক্রবার দিনভর সরগরম রইল হাইকোর্ট।

মিলনের রক্ষাকবচ খারিজ, জামিনও অধরা! হাসিরানির হলফনামা মামলায় রায়দান স্থগিত
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একদিকে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ এবং জামিন মামলা!  অন্যদিকে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনি হলফনামা নিয়ে দায়ের করা কংগ্রেসের মামলা! সব মিলিয়ে শুক্রবার দিনভর সরগরম রইল হাইকোর্ট। 

Advertisement

এদিন সকালে মিলনের বিরুদ্ধে দায়ের হওয়া নতুন মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তা খারিজ করে দেয় প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। কংগ্রেস প্রার্থীকে নতুন করে জামিনের জন্য আবেদন করতে বলেছে ডিভিশন বেঞ্চ। এদিন প্রধান বিচারপতির মন্তব্য করেন, ‘সিঙ্গল বেঞ্চ কীভাবে এই নির্দেশ দিতে পারে? এই নির্দেশ দেখে আমি বিস্মিত!’ 
প্রধান বিচারপতি আরও বলেন, ‘কংগ্রেস প্রার্থী নির্বাচনে লড়তেই পারেন। কিন্তু আইনকে এড়িয়ে নয়। নির্বাচনে লড়াই করছেন বলে তিনি বিশেষ ব্যক্তি নন। আইনের চোখে সকলেই সমান। সেখানে ভিআইপি এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদ নেই।’ 
প্রধান বিচারপতির মন্তব্য, ‘আপনি ভগবান নন। প্রত্যেক সাধারণ মানুষের আইনের প্রতি বিশ্বাস রয়েছে। আপনি বিশেষ কেউ নন। জামিনের আবেদন করুন। আইনে যা বলা আছে, আমরা তা মেনে চলতে বাধ্য। প্রত্যেক নাগরিকের জন্য আইন সমান। নির্বাচনের সঙ্গে আইনি প্রক্রিয়ার কোনো বিরোধ নেই।’ 
পাশাপাশি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া চার মামলায় জামিন চেয়ে হাইকোর্টে অন্য মামলা দায়ের করেছিলেন মিলন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, সোমবার একসঙ্গে সব মামলার শুনানি শেষে আদালত অন্তর্বর্তী জামিনের বিষয়ে নির্দেশ দেবে। 
এদিকে, বিজেপি প্রার্থী হাসিরানি রথের হলফনামা নিয়ে আপত্তি তুলে কংগ্রেস যে মামলা করেছিল তার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গল বেঞ্চ। এদিন এই মামলায় কমিশন জানিয়েছে, স্ক্রুটিনির সময় কেউ আপত্তি তুললে তা বৈধ। কিন্তু সেই প্রক্রিয়ার পর মামলাকারীর এ বিষয়ে প্রশ্ন তোলার আর এক্তিয়ার নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ