পাকিস্তানের দখলে থাকা এলাকায় বিধানসভার আসন পুনর্বিন্যাসের প্রস্তাব
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঘুরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের কথা উল্লেখ রয়েছে ‘দ্য ডিলিমিটেশন (সেকেন্ড) বিল, ২০২৬’-এ। আগামী সোমবার লোকসভায় বিলটি পেশ হওয়ার কথা। ওই ভূখণ্ড পাকিস্তানের দখলমুক্ত হলেই সেখানে আসন পুনর্বিন্যাসের প্রক্রিয়া কার্যকর হবে বলে প্রস্তাবিত বিলে উল্লেখ করা হয়েছে। বিলটিতে ওই ভূখণ্ডকে ‘পাকিস্তানের দখলে থাকা এলাকা’ বলে উল্লেখ করা হয়েছে। ‘পাক অধিকৃত কাশ্মীর’ বা ‘পিওকে’ শব্দটি ব্যবহার করা হয়নি। প্রস্তাব অনুযায়ী, পাকিস্তানের দখল সরলে সরাসরি ওই অঞ্চলের বিধানসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাস করবে কমিশন। অন্য কেন্দ্রগুলির ক্ষেত্রে পৃথক একটি সীমানা পুনর্বিন্যাস কমিশন গঠনের কথা বলা হয়েছে। তবে প্রস্তাবিত ধারায় শুধুমাত্র জম্মু-কাশ্মীর বিধানসভার কেন্দ্রগুলির কথাই উল্লেখ করা হয়েছে। ওই অঞ্চলের লোকসভা কেন্দ্রগুলির উল্লেখ নেই। সোমবার ‘দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ (অ্যামেন্ডমেন্ট) সেকেন্ড বিল, ২০২৬’ পেশ করারও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

Advertisement