


চোখের স্বাস্থ্য ভালো রাখতে ও দৃষ্টিশক্তি বাড়াতে ড্রাইফ্রুটস খাওয়া যেতে পারে। এগুলি চোখের স্নায়ুজনিত সমস্যা দূর করতে সক্ষম। এক্ষেত্রে কাঠবাদাম, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ আখরোট, কাজুবাদাম, কিশমিশ খাওয়া যেতে পারে। সবুজ শাকসবজি গাজর, পালংশাক, বিট ইত্যাদি খেতে হবে। লেবু, কমলালেবু, আঙুর এবং বেরি জাতীয় ভিটামিন C সমৃদ্ধ ফল, ডাল, ডিম, যষ্টিমধু, হরীতকী, আমলকী, বহেরা এগুলিও খাওয়া যেতে পারে। তবে চিনি, লাল মাংস ও ভাজাজাতীয় খাবার এড়িয়ে যাওয়া ভালো।