Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রোমোটারের বাধা, কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে অশান্তি

কাঁচরাপাড়া সতীশ নন্দী রোডে দুর্গা পুজোর মণ্ডপ তৈরিতে বাধা দিলেন এক প্রোমোটার। কুড়ি বছর ধরে এখানে দুর্গাপুজো হয়। পুজো করেন মূলত মহিলারা।

প্রোমোটারের বাধা, কাঁচরাপাড়ায় দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে অশান্তি
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচরাপাড়া সতীশ নন্দী রোডে দুর্গা পুজোর মণ্ডপ তৈরিতে বাধা দিলেন এক প্রোমোটার। কুড়ি বছর ধরে এখানে দুর্গাপুজো হয়। পুজো করেন মূলত মহিলারা। এবার সতীশ নন্দী রোডের উপরে ওই মণ্ডপের পাশে একটি বহুতল হয়েছে। মণ্ডপটি তৈরিতে বাধা দেন সেই বহুতল তৈরির প্রোমোটার ঘনশ্যাম সিং এবং তাঁর দলবল। তাঁদের সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং পুজো উদ্যোক্তাদের তীব্র বিতণ্ডা হয়। পরে পুলিশ এবং বিধায়ক জানিয়ে দেন, পুজো আগে যেখানে হতো সেখানেই হবে। 

Advertisement

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এখানে ৯০ বছর ধরে কালীপুজো হয়। তারপর কুড়ি বছর ধরে দুর্গাপুজো হচ্ছে। এখন একটি বহুতল তৈরি হয়েছে। তার সামনে প্যান্ডেল করা যাবে না বলে প্রোমোটার আপত্তি তুলেছেন। আমরা এই আপত্তি মানব না। এখানেই দুর্গাপুজো হবে বলে ক্ষুব্ধ মহিলারা জানিয়ে দেন।
প্রোমোটার ঘনশ্যাম সিং বলেন, আমার দুর্গাপুজোয় আপত্তি নেই। কিন্তু এই প্যান্ডেল এখন শুরু হয়েছে, ছটপুজো অব্দি চলবে। এতদিন যদি রাস্তা বন্ধ থাকে তাহলে আমাদের ব্যবসা বা বাড়ির লোকেদের কী হবে। আমরা যাতায়াত করব কী করে? আমরা তাই আপত্তি জানিয়েছি। বিষয়টি বিজেপির মণ্ডল সভাপতিকেও জানিয়েছি। তাঁরা সমস্যা বুঝেছেন। 
অশান্তির সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বিজপুর থানার পুলিশ। দু’পক্ষের সঙ্গে তারা কথা বলে। উদ্যোক্তারাও পুজোর পরে মণ্ডপ খুলে ফেলার আশ্বাস দেন। বিষয়টি জানানো হয় বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুদীপ্ত দাসকে। তিনি পরিষ্কার জানিয়ে দেন, দুর্গাপুজো বন্ধ হবে না। যেখানে পুজো হয়, সেখানেই হবে। সেই সংবাদ পেয়ে উদ্যোক্তারা খুশি হন। প্রোমোটার জানান, বিধায়ক যা বলবে, সেটাই মেনে নেব। এরপর পরিস্থিতি 
স্বাভাবিক হয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ