নিজস্ব প্রতিনিধি, আসানসোল: এনআইটিতে বিস্ফোরণের ঘটনায় গুরুতরভাবে জখম অধ্যাপককে এয়ার অ্যাম্বুল্যান্সে দিল্লিতে স্থানান্তরিত করা হল বুধবার। মঙ্গলবার দুর্গাপুর এনআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বিভাগে পরীক্ষা-নিরীক্ষা চলাকালীন বিস্ফোরণ হয়। সেখানে গুরুতর জখম হন সিনিয়র অধ্যাপক ইন্দ্রজিৎ বসাক। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এদিন সেখান থেকে তাঁকে অণ্ডাল বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে দিল্লির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দুর্গাপুর এনআইটি কর্তৃপক্ষ। জখম পড়ুয়াও ভালো আছেন বলে তাঁদের দাবি।



