Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিজেপি শাসিত ত্রিপুরায় কলঙ্কিত শিক্ষাঙ্গন, পুলিসের সামনেই কলেজে ঢুকে অধ্যাপককে গণপিটুনি

বিজেপি শাসিত ত্রিপুরায় কলঙ্কিত শিক্ষাঙ্গন, পুলিসের সামনেই কলেজে ঢুকে অধ্যাপককে গণপিটুনি
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: বিজেপি শাসিত ত্রিপুরায় কলঙ্কিত শিক্ষাঙ্গন! আক্রান্ত অধ্যাপক। লংতরাইভ্যালী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অলক দাসকে পুলিসের সামনেই গণপিটুনি। কলেজে ঢুকে কিছু যুবক ও অভিভাবক তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। এমনকী, অধ্যাপকদের তালাবন্দি করে রাখারও অভিযোগ উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। গত শুক্রবারের এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে শিক্ষা মহল। 

Advertisement

জানা গিয়েছে, কলেজের তৃতীয় সেমিস্টারের ১২ জন ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ড না থাকায় পরীক্ষায় বসতে পারেনি। অধ্যক্ষ জানিয়ে দেন, অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষায় বসা যাবে না। অনলাইনে যারা আবেদন করেছল, তাদের প্রত্যেকের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে। তারাই পরীক্ষায় বসতে পারবে। অন্যদিকে, পড়ুয়াদের একাংশ দাবি করে, তারা অফলাইনে অ্যাডমিট কার্ডের আবেদন জানিয়েছিল। অধ্যাপক দাস তাদের পরীক্ষার আগেই অ্যাডমিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড হাতে না পেয়ে ক্ষুব্ধ পড়ুয়ারা এক সময় তালাবন্দি করে রাখে অধ্যক্ষ সহ অধ্যাপক-অধ্যাপিকাদের। এরইমধ্যে অধ্যাপক দাস কলেজের মূল গেটের বাইরে বেরোতেই উত্তেজিত কিছু যুবক ও অভিভাবক পুলিসের সামনেই তাঁকে মারধর করে।

Advertisement
সম্পর্কিত সংবাদ