Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

প্রযোজক দীপিকা

২০১৫ সালের জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হচ্ছে বলিউডে। বহুদিন আগেই এই প্রজেক্টের ঘোষণা হয়েছিল। কাস্টিংয়েও ছিল চমক। অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। এবার এই ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী।

প্রযোজক  দীপিকা
  • ১১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

২০১৫ সালের জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হচ্ছে বলিউডে। বহুদিন আগেই এই প্রজেক্টের ঘোষণা হয়েছিল। কাস্টিংয়েও ছিল চমক। অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন। এবার এই ছবি থেকে সরে দাঁড়ালেন অভিনেত্রী। দীপিকার সিদ্ধান্ত, তিনি কেবল ছবির প্রযোজনাতেই মনোযোগ দেবেন। তাঁর কা প্রোডাকশনের ব্যানারেই তৈরি হবে ছবিটি। মূল হলিউড ছবিতে অ্যানি হাথওয়ে ও রবার্ট ডি নিরোর অভিনয় দেখেছিলেন দর্শক। ২০২০তে হিন্দিতে রিমেকের জন্য সেই ছবির স্বত্ব কেনেন দীপিকা। প্রাথমিকভাবে রবার্টের চরিত্রটি করার কথা ছিল ঋষি কাপুরের। তবে তাঁর প্রয়াণের পর পিছিয়ে যায় প্রজেক্টটি। এরপর অমিতাভের কাছে অফার যায়। তারপর করোনাকাল শুরু হওয়ায় শ্যুটিং শুরু করা যায়নি। মাঝে দীপিকাও ব্যস্ত হয়ে পড়েন তাঁর ব্যক্তিজীবন নিয়ে। পাঁচ বছর পর ফের ছবিটি শুরু করার চিন্তাভাবনা করছেন নির্মাতারা। তবে এবার দীপিকাকে আর ছবিতে দেখা যাবে না। তাঁর পরিবর্তে কে থাকবেন মুখ্য চরিত্রে, খোঁজ চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ