Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন চাল মজুতের প্রক্রিয়া শুরু দক্ষিণ ২৪ পরগনায়

ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে কবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এই আবহে আগামী তিন মাসের জন্য খাদ্যদ্রব্য মজুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন চাল মজুতের প্রক্রিয়া শুরু দক্ষিণ ২৪ পরগনায়
  • ১৪ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চলছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হবে কবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। এই আবহে আগামী তিন মাসের জন্য খাদ্যদ্রব্য মজুত করে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। দক্ষিণ ২৪ পরগনাতেও সেই প্রক্রিয়া আরম্ভ করেছে জেলা খাদ্যবিভাগ। হিসেব করে দেখা গিয়েছে, এই তিন মাসে জেলায় রেশনের মাধ্যমে বণ্টন করতে এক লক্ষ ২০ হাজার মেট্রিক টন চাল প্রয়োজন। কিন্তু জেলার উৎপাদন এর থেকে অনেকটাই কম। তাই ভিন জেলা থেকে চাল আমদানি করার কাজ শুরু করে দিয়েছেন আধিকারিকরা। আগস্ট মাস পর্যন্ত প্রয়োজনীয় চাল মজুত করা হবে বলে ঠিক হয়েছে।

Advertisement

তবে এই বিপুল পরিমাণ চাল রাখাও একটা বড় সমস্যা রয়েছে। তাই ঠিক হয়েছে, একবারে সব চালের বস্তা রেশন ডিলারদের দেওয়া হবে না। কিছুটা ডিস্ট্রিবিউটরের কাছে থাকবে। এছাড়া একটি অংশ পাঠানো হবে ডিলারদের কাছে এবং বাকিটা জেলা খাদ্যবিভাগ তাদের জিম্মায় রাখবে। 
এদিকে, সিভিল ডিফেন্স ভলান্টিয়ারদের প্রশিক্ষণ নিয়েও নবান্ন থেকে বার্তা আসার পর মাঠে নেমে পড়েছে জেলা প্রশাসন। প্রতি মহকুমায় ৭৫ জন করে এমন কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে মঙ্গলবার। এখনই এই জেলায় পাঁচ হাজারের বেশি সিভিল ডিফেন্স ভলান্টিয়ার রয়েছেন। তাঁরা ইতিমধ্যেই প্রশিক্ষিত। এখন যাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাঁরা সদ্য নিযুক্ত হয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ