Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

পিএফের অনলাইন পরিষেবায় সমস্যা, সংসদে মানল শ্রমমন্ত্রক

পিএফ গ্রাহককে অনলাইনে পরিষেবা দেওয়াকেই পাখির চোখ করেছে কেন্দ্রীয় সরকার। সেই কাজ যাতে আরো ভালো হয়, তার জন্য ঢেলে সাজা হয়েছে সফটওয়্যার।

পিএফের অনলাইন পরিষেবায়  সমস্যা, সংসদে মানল শ্রমমন্ত্রক
  • ১২ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফ গ্রাহককে অনলাইনে পরিষেবা দেওয়াকেই পাখির চোখ করেছে কেন্দ্রীয় সরকার। সেই কাজ যাতে আরো ভালো হয়, তার জন্য ঢেলে সাজা হয়েছে সফটওয়্যার। কয়েকশো কোটি টাকা খরচ করে যে প্রযুক্তিগত পরিবর্তন আনা হয়েছে, তা কি আদৌ গ্রাহকের উপকারে আসছে? গ্রাহকদের অভিজ্ঞতা বলছে, যতটা সুষ্ঠুভাবে তাঁরা পরিষেবা পাবেন বলে আশা করেছিলেন, তা তাঁরা পাচ্ছেন না। কেন্দ্রীয় সরকারও স্বীকার করে নিল, সমস্যা রয়েছে। কারণ, সেই সংক্রান্ত অভিযোগ আসছে। কেন সমস্যা হচ্ছে, তা খুঁজে বার করতে একটি ‘ডায়াগনস্টিক স্টাডি’ করা হয়েছে বলে জানাল শ্রমমন্ত্রক। 

Advertisement

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানা‌ই঩জেশনের (ইপিএফও) ইউনিফায়েড পোর্টাল থেকে কর্মদাতা সংস্থা, কর্মচারী এবং পেনশনভোগী একযোগে অনলাইন পরিষেবা পান। এই পোর্টালটি সমস্যা করছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে সংসদে। সেখানেই শ্রমমন্ত্রক স্বীকার করেছে, সমস্যা আছে। তার সমাধানের জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে বলেও জানায় তারা। তাদের বক্তব্য, নতুন সার্ভার এবং স্টোরেজ সিস্টেম আনা হয়েছে। যাতে আরো বেশি পরিসরে পরিষেবা দেওয়া যায়, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন রাউটার, সুইচিং ব্যবস্থা ও ব্যান্ডউইডথ ব্যবস্থা আনা হয়েছে। বাড়ানো হয়েছে তথ্য সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থাও।  
প্রসঙ্গত, কর্মদাতা সংস্থাগুলির তরফেও অভিযোগ, পিএফ সংক্রান্ত যে প্রশাসনিক কাজ থাকে, তা থমকে যাচ্ছে প্রায়ই। ফলে কাজে বিলম্ব হচ্ছে। এমনকি পেনশন সংক্রান্ত আবেদন করার পরও সময়ে পেনশন মিলছে না। সংসদে এই অভিযোগ স্বীকার করে শ্রমমন্ত্রক জানিয়েছে, একাধিক কারণে পেনশন সংক্রান্ত ক্লেম বাতিল হচ্ছে। সেই সমস্যাগুলির সমাধানে ই-নমিনেশন এবং পরিবারের সদস্যদের তথ্য অনলাইনে আপলোড করায় জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।  

সম্পর্কিত সংবাদ