Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুলচাষে সমস্যা, উদ্যানপালন বিভাগের কর্মশালা বাগনানে

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে বাগনানের ফুল চাষিরা

ফুলচাষে সমস্যা, উদ্যানপালন বিভাগের কর্মশালা বাগনানে
  • ২৭ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির মুখে বাগনানের ফুল চাষিরা। ক্ষতির হাত থেকে বাঁচাতে পলি হাউসে উন্নত মানের ফুল চাষের উদ্যোগ উদ্যানপালন বিভাগের। মঙ্গলবার বাগনান দু’নম্বর ব্লকের ঘোড়াঘাটায় একটি কর্মশালার আয়োজন হয়েছিল। এলাকার শতাধিক ফুল চাষি অংশ নিয়েছিলেন। 

Advertisement

বাগনান এক ও দু’নম্বর ব্লকের বহু এলাকায় ফুলের চাষ হয়। বছরভর গাঁদা, জবা, রজনীগন্ধা, দোপাটি, জারবেরা, গোলাপ ইত্যাদি ফুলের চাষ হয়। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় ফুলচাষ ক্ষতির মুখে পড়েছে। সে কারণেই পলি হাউসে ফুল চাষের উদ্যোগ নিচ্ছে উদ্যানপালন বিভাগ। পাশাপাশি উন্নত মানের ফুলের চাষ করানোরও উদ্যোগ নিচ্ছে।
জানা গিয়েছে, কর্মশালায় চাষিদের জারবেরা, অ্যাম্বুবিয়াম, ট্রপিক্যাল অর্কিড, ডিনডোবিয়াম ফুলচাষের উপর জোর দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ফুলগুলি দামী। ফলে তা যদি পলি হাউসে চাষ হয় তাহলে গাছ নষ্ট হওয়ার থেকে বাঁচবে। এই ফুল বিক্রি করে চাষিরা লাভবান হবেন। জেলা উদ্যান পালন বিভাগের আধিকারিক রাহুল চক্রবর্তী জানান, চাষিরা যাতে লাভের মুখ দেখতে পারেন তাই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে প্রতিবছর ছত্রাকের আক্রমণে গোলাপ গাছের ক্ষতি হচ্ছে। আমরা সমস্যা সমাধানে একাধিক উপায় বলেছি। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ