Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ডিম থেরাপি’ রুখতে হাইকোর্টে মমতাপন্থী তৃণমূল

দলের নেতা-কর্মীদের উপর ডিম ছোড়া ঠেকাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস।

‘ডিম থেরাপি’ রুখতে হাইকোর্টে মমতাপন্থী তৃণমূল
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের নেতা-কর্মীদের উপর ডিম ছোড়া ঠেকাতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। এ নিয়ে সোমবার জনস্বার্থ মামলা দায়ের করেছে তারা। অভিযোগ, দলের দুই বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং তিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের উপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। তাঁদের দিকে ডিম ছোড়া হয়েছে। একই কায়দায় রাজ্যের বিভিন্ন জায়গায় মমতাপন্থী তৃণমূল নেতাদের উপর ‘ডিম থেরাপি’ চলছে বলে খবর। জানা গিয়েছে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ