Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ

প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: শনিবার প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে মুরারই-১ ব্লকের বিডিও অফিসে পশুপালন চাষিদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। রামপুরহাট-১ ও ২, নলহাটি-১ ও ২ এবং মুরারই-১ ও ২ ব্লকের দশজন করে চাষি সেখানে অংশ নিয়েছিলেন। মুরারই-১ ব্লকের প্রাণিসম্পদ বিকাশ আধিকারিক অচিন্ত্য মহান্তি এই প্রশিক্ষণটি পরিচালনা করেন। তিনি বলেন, এখানে বিজ্ঞানসম্মত উপায়ে গাভী প্রতিপালন ও কৃত্রিম প্রজননের সুবিধা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়। যাতে উন্নত পদ্ধতির মাধ্যমে পশুপালন করে আর্থিক লাভের মুখ দেখতে পারেন চাষিরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ