নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের দুর্ঘটনায় মৃত্যু শহরে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী লেকের কাছে। গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তবে, মৃতার নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, সাইকেলে করে বাড়ি ফিরছিলেন দম্পতি। পিছন থেকে এসে একটি গাড়ি ধাক্কা মারে। দু’জনেই ছিটকে পড়েন। মাথায় গুরুতর চোট পান মহিলা। ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। স্থানীয়রাই পুলিসে খবর দেয়। ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিস। গুরুতর জখম অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, মৃতার স্বামীরও আংশিক আঘাত রয়েছে। তবে, তাঁর অবস্থা স্থিতিশীল।



