সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহের একটি মন্দিরের সদস্যদের চিঠি দিয়ে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠল অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি দু’মাস আগের। সেই সময় স্থানীয় মন্দির কমিটির পক্ষ থেকে মালদহ থানায় চিঠি দিয়ে বিষয়টি পুলিসকে জানানো হয়। মন্দিরের সদস্য নারায়ণ ঘোষ বলেন, অজ্ঞাত পরিচয় ব্যক্তি আমাকে সহ কিছু সদস্যকে চিঠি দিয়েছে। চিঠিতে বলেছে, মন্দিরে আসবেন না। কোনও কিছু জিজ্ঞেস করবেন না। যে বা যারা এটা দিয়েছে, তাদের শাস্তি দেওয়া হোক। মালদহ থানার পুলিস জানিয়েছে, কয়েক মাস আগের ঘটনা। মন্দিরের সদস্যরা নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে বলে জানিয়েছিল।



