Bartaman Logo
১০ জুন, ২০২৬

পূর্ণকুম্ভ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! মৃত্যু হল সাত পুণ্যার্থীর, জখম ২

পূর্ণকুম্ভ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা! মৃত্যু হল সাত পুণ্যার্থীর, জখম ২
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ভোপাল, ১১ ফেব্রুয়ারি: পূর্ণকুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ৭ জন পুণ্যার্থীর। আজ, মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। মৃতরা সকলেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। জানা গিয়েছে, একটি ট্রাভেলারে করে অন্ধ্রপ্রদেশ থেকে পূর্ণকুম্ভে গিয়েছিলেন ২৫ জন পুণ্যার্থী। এরপর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পূর্ণকুম্ভে পুণ্যস্নানের পর এদিন ভোরবেলায় বাড়ি ফিরছিলেন ওই পুণ্যার্থীরা। মধ্যপ্রদেশের জবলপুরে শিহোরার কাছে মোহলা ব্রিজে আচমকাই উল্টো দিক থেকে চলে আসে একটি সিমেন্ট বোঝাই ট্রাক। সজোরে ধাক্কা মারে ওই পুণ্যার্থীদের ট্রাভেলার এবং একটি চারচাকা গাড়িতে। এই দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জন পুণ্যার্থীর। গুরুতর জখম অবস্থায় জবলপুর নেতাজি সুভাষচন্দ্র বসু মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে দু’জনকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। যদিও ওই ট্রাকের চালক পলাতক বলে জানা গিয়েছে। মৃতদের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিস। কীভাবে ঘটল দুর্ঘটনা? তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জবলপুরের এসিপি সূর্যকান্ত শর্মা।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ