নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: পূর্ণকুম্ভে পুণ্যস্নানে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির পাঞ্জাবি পাড়ার এক বৃদ্ধা। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিখোঁজের নাম দর্শনাদেবী বনসল। এদিন সকাল ছ’টা থেকে তিনি নিখোঁজ হয়ে যান। জানা গিয়েছে, ছেলে, বউমা ও নাতনির সঙ্গে প্রয়াগরাজে পূর্ণকুম্ভে পুণ্যস্নানে গিয়েছিলেন ওই বৃদ্ধা। এদিন সকালে পুণ্যস্নানের পর থেকেই তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। স্থানীয় পুলিস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও এদিন রাত পর্যন্ত কোনও সদুত্তর পাননি পরিবারের সদস্যরা। খুব স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় রয়েছে পুরো পরিবার।
Advertisement
ছেলে রাজেশ বনসলের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল থেকেই মায়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা পুলিস প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও সদুত্তর পাইনি। খুব চিন্তায় রয়েছি।



