Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্নোগ্রাফি ছড়ানোর তদন্তে গাইডলাইন কী? ডিজির কাছে রিপোর্ট তলব

পর্নোগ্রাফি ছড়ানোর তদন্তে গাইডলাইন কী? ডিজির কাছে রিপোর্ট তলব
  • ১৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্নোগ্রাফি ছড়ানো সংক্রান্ত তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিসের গাইডলাইন কী? এবার এই বিষয়ে রাজ্য পুলিসের ডিজির কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল হাইকোর্ট। নদীয়ার একটি মামলায় বৃহস্পতিবার রাজ্যের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তাতে রীতিমতো অসন্তুষ্ট বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এরপরই এই বিষয়ে ডিজিকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। 
Advertisement
নদীয়ার মরুটিয়া থানা এলাকায় এক মহিলাকে ধর্ষণের পর তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। মামলাকারীর অভিযোগ ছিল, এই ঘটনায় কৃষ্ণনগর সাইবার অপরাধ দমন থানা অন্য একাধিক ধারা প্রয়োগ করলেও সাইবার অপরাধের কোনও ধারা প্রয়োগ করেনি। ফলে গ্রেপ্তারের পরেই জামিন পেয়ে যায় অভিযুক্ত। এই মামলায় রিপোর্ট তলব করেছিল আদালত। সোশ্যাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগে তদন্তে কী কী তথ্য উঠে এসেছে? আর সেই তথ্যের ভিত্তিতে তদন্তকারী কোন পথে এগিয়েছেন? সেই তথ্য দেখতে চায় হাইকোর্ট। এছাড়া রাজ্যে সাইবার থানাগুলির পরিকাঠামো এবং অফিসারদের কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, তা জানতে চাওয়া হয়েছিল। রাজ্যের রিপোর্ট দেখে অসন্তুষ্ট হাইকোর্টের নির্দেশ, রাজ্যে পর্নোগ্রাফি ছড়ানো সংক্রান্ত তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিসের গাইডলাইন কী, তা জানাতে হবে। পাশাপাশি গোটা রাজ্যে পর্নোগ্রাফি সংক্রান্ত কত মামলা আছে, তাও এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দিয়ে জানাতে হবে ডিজিকে। 
সম্পর্কিত সংবাদ