Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রিমিয়ার ডিভিশন ফুটবলে ড্র

প্রিমিয়ার ডিভিশন ফুটবলে ড্র
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি:  বৃহস্পতিবার শিলিগুড়ি প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন এবং দেশবন্ধু স্পোর্টিং ইউনিয়নের খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। উভয় দলই একটি করে গোল করে। সূর্যনগরের পক্ষে আলমগীর হোসেন এবং দেশবন্ধুর  হেমরাজ ভুঁজেল গোল করেন। ম্যাচের সেরা ফুটবলার রয়েছেন আলমগীর হোসেন।  সূর্যনগর ফ্রেন্ডস ইউনিয়ন প্রথম ম্যাচও ড্র করেছিল। দুটি ম্যাচে দেশবন্ধুর পয়েন্ট হল ২।
Advertisement
সম্পর্কিত সংবাদ