Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রিমিয়ার লিগ আগামী সপ্তাহে

প্রিমিয়ার লিগ আগামী সপ্তাহে
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বাগডোগরা: আইপিলের ধাঁচে এবার বাগডোগরায় শুরু হতে চলেছে বাগডোগরা প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাগডোগরা জাগৃতি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ক্রিকেট খেলা আগামী ২৪ এবং ২৫ নভেম্বর হবে আপার বাগডোগরার পিওনিয়ার মাঠে। রবিবার ক্লাব প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ক্রিকেট টুর্নামেন্টের টিমের নিলাম হয়। বাগডোগরা নাইট রাইডার্স, বাগডোগরা সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বাগডোগরা ও বাগডোগরা ইন্ডিয়ান্স এই চারটি দল অংশগ্রহণ করবে। বিজয়ী দলের জন্য থাকবে ৩০ হাজার টাকা পুরস্কার এবং ট্রফি। অন্যদিকে রানার্স দলের জন্য থাকবে ২৫ হাজার টাকা নগদ পুরস্কার ও ট্রফি। এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ, ম্যান অব দ্যা সিরিজ, বেস্ট প্লেয়ার, বেস্ট বোলারের জন্য থাকবে পুরস্কার। 
Advertisement
স্থানীয় খেলোয়াড়দের উৎসাহ দিতেই আইপিএলের ধাঁচে এই বিপিএল বলে জানান ক্লাব সম্পাদক আম্বুজকুমার রায়। তিনি বলেন, এই প্রথম বাগডোগরা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। আগামী দিনেও এই টুর্নামেন্ট আমরা চালিয়ে যাব। আগামী বছর থেকে টিম সংখ্যা বাড়ানোর চেষ্টা করব। এই খেলা দর্শকদের মনজয় করবে বলে আমরা আশাবাদী। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া সচিব রাকেশ দুবে, সদস্য জন মিনা ছেত্রী প্রমুখ।  
সম্পর্কিত সংবাদ