Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমিকের টানে বাড়িছাড়া নাবালিকা উদ্ধার

সোশ্যাল মিডিয়ায় আলাপ। এরপর প্রেমিকের টানে বাড়ি ছাড়ে কোচবিহারের মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিস জানিয়েছে, গত রবিবার সন্ধায় ওই নাবালিকা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে। এরপর কোচবিহার থানার পুলিস নবদ্বীপ থানায় নাবালিকার অবস্থান জানায়।

প্রেমিকের টানে বাড়িছাড়া নাবালিকা উদ্ধার
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: সোশ্যাল মিডিয়ায় আলাপ। এরপর প্রেমিকের টানে বাড়ি ছাড়ে কোচবিহারের মাধ্যমিক পরীক্ষার্থী। পুলিস জানিয়েছে, গত রবিবার সন্ধায় ওই নাবালিকা  কাউকে কিছু না বলে বাড়ি থেকে  চলে আসে। এরপর কোচবিহার থানার পুলিস নবদ্বীপ থানায় নাবালিকার অবস্থান জানায়। বুধবার সকালে ওই নাবালিকাকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতু সংলগ্ন ফরেস্টডাঙার এক যুবকের বাড়ির কাছ থেকে উদ্ধার করে পুলিস। বুধবার নাবালিকাকে কৃষ্ণনগরের চাইল্ড ওয়েলফেয়ার সেন্টারে পাঠানো হয়। 
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। বেশ কয়েক মাস আগে ইনস্টাগ্রামের মাধ্যমে ফরেস্টডাঙার এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর কোচবিহার থেকে ট্রেন ধরে মেয়েটি রবিবার রাতে  নবদ্বীপে প্রেমিকের বাড়িতে চলে আসে। যদিও ওই যুবকের প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে নাবালিকাকে নিরাপদ স্থানে রেখে দিয়েছিলেন। এদিন কোচবিহার থেকে মেয়েকে নিতে নবদ্বীপ থানায় আসেন নাবালিকার বাবা ও মা।
Advertisement
সম্পর্কিত সংবাদ