Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রেমিকার সঙ্গে বন্ধুর প্রণয়ের সম্পর্ক জানতে পেরে দৌলতাবাদে আত্মঘাতী যুবক

প্রেমিকার সঙ্গে বন্ধুর প্রণয়ের সম্পর্ক জানতে পেরে দৌলতাবাদে আত্মঘাতী যুবক
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বহরমপুর: প্রেমিকার সঙ্গে বন্ধুর গোপন প্রণয়ের সম্পর্কের কথা জানতে পেরে অভিমানে আত্মঘাতী হলেন এক যুবক। সোমবার দুপুরে স্নান করতে যাওয়ার নাম করে দোতলায় ঘরের সিলিং ফ্যানে গামছায় গলায় ফাঁস দেন। দুপুরে খাওয়ার জন্য মা ডাকতে গিয়ে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পেশায় কাপড়ের ব্যবসায়ী মৃত যুবকের নাম সায়ন সিংহ (২৪)। বাড়ি দৌলতাবাদ থানার বাজারপাড়ায়। যুবকের মৃত্যুর জন্য ওই যুবতীকে দায়ী করেছেন মৃতের পরিবার। দৌলতাবাদ থানার পুলিস জানিয়েছে, কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে তদন্ত করে দেখা হবে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, দৌলতাবাদ বাজারে কাপড়ের দোকান রয়েছে সায়নের। মাস ছয়েক ধরে মুর্শিদাবাদ থানা এলাকার এক যুবতীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরি হয়। দুজনের সংসার বাঁধার কথাবার্তাও এগোচ্ছিল। কিন্তু দুজনের মধ্যে চলে আসে সায়নের এক বন্ধু। সোমবারই দোকান থেকে ফেরার পথে সায়ন সম্পর্কের কথা জানতে পারেন। 
সোমবার দুপুরে সায়নকে কাপড়ের দোকানে খোশমেজাজে দেখেছেন অনেক। পরিবারের দাবি, ওই যুবতীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতেই বাড়ি ফেরে। দুজনের কথোপকথনে কিছু একটা ঘটেছিল। মানসিকভাবে বিধ্বস্ত হয়েই বাড়ি ফিরে আসেন। মাকে স্নান করতে যাচ্ছি বলে দোতলায় উঠে আর নামেননি। ছেলে খেতে আসছে না কেন দেখতে গিয়েই মা ছেলেকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের দাবি, ওই যুবতীই সম্পর্ক থেকে সরে গিয়ে অন্য একজনকে ভালোবাসায় সায়ন মানসিকভাবে ভেঙে পড়েছিল। মৃতের কাকা স্বদেশ সিংহ বলেন, ভাইপোর মৃত্যুর জন্য ওই যুবতী দায়ী। আমরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে শাস্তির দাবি তুলব।
Advertisement
সম্পর্কিত সংবাদ